আপনার ঘরকে পোকামাকড় মুক্ত রাখতে ইনসেক্ট কিলিং লিকুইডের সঠিক ব্যবহারবিধি

তেলাপোকা, ছারপোকা বা উইপোকার উপদ্রবে আমরা অনেকেই অতিষ্ঠ। কিন্তু ক্ষতিকর রাসায়নিকের ভয়ে অনেকেই পেস্ট কন্ট্রোল করতে ভয় পান। আপনাদের জন্য একটি দারুণ সমাধান হলো আমাদের ৫০০ মিলি ইনসেক্ট কিলিং লিকুইড, যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং মানবদেহের জন্য নিরাপদ!

কি করে লিকুইডটি সঠিক ভাবে ব্যাবহার করবেন?

১. প্রাথমিক প্রস্তুতি প্রথমেই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এরপর বোতলের ঢাকনা খুলে স্প্রে হেডটি লাগিয়ে নিন।

২. স্প্রে করার স্থান নির্বাচন পোকামাকড় যেখানে লুকিয়ে থাকে বা চলাফেরা করে, সেখানে ভালোভাবে স্প্রে করতে হবে। এটি প্রাকৃতিক হওয়ায় রাসায়নিক স্প্রের মতো তাৎক্ষণিক নয়, বরং পোকা নির্মূলে কিছুটা সময় নেয়, কিন্তু পোকার বংশ সহ ধ্বংস করে।পোকাভেদে স্প্রে করার স্থান ভিন্ন হতে পারে:

  • তেলাপোকার ক্ষেত্রে: রান্নাঘরের বিভিন্ন স্থানে, ক্যাবিনেটের ভেতরে, ড্রয়ারের ভেতরে বা যেসব জায়গায় এদের বেশি দেখা যায়, সেসব জায়গায় লিকুইডটি স্প্রে করুন যাতে তেলাপোকা এর সংস্পর্শে আসে। এছাড়া তেলাপোকার গায়েও লিকুইডটি স্প্রে করতে পারেন।
  • উইপোকা বা কাঠের পোকার ক্ষেত্রে: এদের বাসাতে, কাঠের মধ্যে বা সরাসরি এদের শরীরে লিকুইডটি স্প্রে করুন।
  • ছারপোকার জন্য: তোশক, বালিশ, চেয়ার, টেবিল, ফার্নিচার বা সরাসরি ছারপোকার শরীরে স্প্রে করুন।

৩. স্প্রে করার কৌশল ও সতর্কতা সরাসরি পোকার শরীরে বা লুকিয়ে থাকার স্থানে স্প্রে করার পর কমপক্ষে ২-৩ দিন অপেক্ষা করুন। লিকুইডটি ব্যবহারের পর জায়গাটি তাৎক্ষণিকভাবে ধুয়ে বা মুছে ফেলবেন না কোনভাবেই।

৪. সেরা ফলাফলের জন্য রুটিন সর্বোত্তম ফলাফলের জন্য, প্রতি ৪ দিন পরপর মোট ৩ থেকে ৪ বার (অর্থাৎ ১২ থেকে ১৬ দিন পর্যন্ত) স্প্রে করুন।

এই লিকুইডটি দুটি চমৎকার উপায়ে কাজ করে, যা দীর্ঘমেয়াদে পোকা নির্মূলে সাহায্য করে:

লিকুইডটি কীভাবে কাজ করে?

  • সরাসরি কাজ: লিকুইডটি যদি সরাসরি পোকার গায়ে স্প্রে করা হয় এবং গায়ে লাগে, তাহলে কয়েক ঘণ্টার মধ্যেই পোকা মারা যাবে।
  • অদৃশ্য ফাঁদ (চেইন রিঅ্যাকশন): আর যদি পোকার গায়ে সরাসরি না লাগে? এতে থাকা পানি স্প্রে করার কিছু ঘণ্টা পর শুকিয়ে যাবে এবং প্রাকৃতিক উপাদানগুলোর একটি অদৃশ্য স্তর সেখানে থেকে যাবে। তেলাপোকা, ছারপোকা বা উইপোকা যখন এই শুকনো স্থানটির ওপর দিয়ে হাঁটবে, তাদের পায়ের মাধ্যমে এই উপাদানগুলো শোষিত হবে। ফলে পোকারা ধীরে ধীরে খাওয়া বন্ধ করে দেবে, দুর্বল হয়ে পড়বে এবং লুকানোর জায়গায় নীরবে মারা যাবে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, বাসার অন্যান্য জীবিত তেলাপোকা যখন সেই মৃত পোকাগুলোকে খাবে, তখন মৃত পোকার শরীরে থাকা উপাদানগুলো অন্য তেলাপোকার শরীরেও প্রবেশ করবে এবং পুরো বংশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে।

কী কী প্রাকৃতিক উপাদান রয়েছে এতে?

আমাদের এই লিকুইডে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কেমিক্যাল নেই। এটি তৈরি হয়েছে সম্পূর্ণ শক্তিশালী ও প্রাকৃতিক উপাদানের মিশ্রণে:

  • পানি (৭০%)
  • আদার তেল (৯%)
  • পেঁয়াজের তেল (৭%)
  • লবঙ্গের তেল (৪%)
  • চায়নাবেরি তেল (৪%)
  • পেপারমিন্ট তেল (৩%)
  • চন্দ্রমল্লিকার তেল (১%)
  • নিম তেল (১%)
  • গ্লাইকল (১%)

যেহেতু এটি সম্পূর্ণ প্রাকৃতিক, তাই রাসায়নিক স্প্রের মতো এটি তাৎক্ষণিক নয়, বরং পোকা সম্পূর্ণ নির্মূলে কিছুটা সময় নেয়। এর সর্বোচ্চ কার্যকারিতা পেতে সঠিক নিয়মে ব্যবহার করা অত্যন্ত জরুরি।

গুরুত্বপূর্ণ সতর্কতা

  • লিকুইডটি কোনোভাবেই পান করবেন না।
  • এটি সর্বদা বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখুন।
  • স্প্রে করার সময় লিকুইডটি হাতে লাগলে, ভালো করে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

সঠিক নিয়ম মেনে ধৈর্য ধরে ব্যবহার করুন এবং আপনার ঘরকে রাখুন সম্পূর্ণ পোকামাকড় মুক্ত ও সুরক্ষিত!

Shopping Cart
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop
Scroll to Top